25 C
আবহাওয়া
৮:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে জুটের গোডাউনে অগ্নিকাণ্ড

চট্টগ্রামে জুটের গোডাউনে অগ্নিকাণ্ড

চট্টগ্রামে জুটের গোডাউনে অগ্নিকাণ্ড

বিএনএ,চট্টগ্রাম :  চট্টগ্রামে একটি জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার (৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে নগরের বাকলিয়া থানাধীন মিয়াখান নগরে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস লামারবাজার স্টেশনের সিনিয়র অফিসার মো. কামরুজ্জামান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে লামারবাজারের ২টি ও চন্দনপুরা ফায়ার স্টেশনের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে ৭০টি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের