32 C
আবহাওয়া
৫:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বজুড়ে করোনায় মৃত্যু কমেছে

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু কমেছে

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক: বিশ্বজুড়ে মহামারি করোনা সংক্রমণ রোধে টিকাকরণ চালু থাকলেও লাগাম টেনে ধরা যাচ্ছে না ভাইরাসটির। এতে মৃত্যু ও আক্রান্তের সারি দীর্ঘ হচ্ছে। তবে এর মধ্যে ভালো খবর- কয়েক দিনের মতো গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে।

রোববার (৬ মার্চ) সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৪ কোটি ৫৪ লাখ ২৮ হাজার ১১৯ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ১৫ হাজার ৫০৩ জনে। আর সুস্থ হয়েছেন ৩৭ কোটি ৮২ লাখ ৯২ হাজার ৮৮ জন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসের আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৭০ হাজার ৫৩৮ জন আক্রান্ত হন। এ সময়ে মারা গেছেন ৫ হাজার ৬৩৭ জন। আগের দিন শনিবার (৫ মার্চ) ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ৪৩ হাজার ৮৯৮ জন। এ সময়ে মারা যান ৭ হাজার ৯১০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৯ লাখ ১২ হাজার ৬১৯ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৩ হাজার ৮৩৭ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত