27 C
আবহাওয়া
১১:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মনির হায়দার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মনির হায়দার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত মনির হায়দার

বিএনএ,ঢাকা: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ দেয়া হয়েছে সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত মনির হায়দারকে । জাতীয় ঐকমত্য গঠনে প্রধান উপদেষ্টার পক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াজোঁ এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা রাখতে এ নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গতকাল বুধবার (৫ জানুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করে মন্ত্রণালয়।

সূত্র জানায়, মনির হায়দার বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। অচিরেই দেশে ফিরে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে যোগ দেবেন ।

উল্লেখ্য, প্রায় তিন দশক দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, যায় যায় দিন, ইত্তেফাক এবং মানবজমিন পত্রিকায় সাংবাদিকতা করেছেন মনির হায়দার। বর্তমানে তিনি দেশের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা। এছাড়া, নাগরিক অধিকারকর্মী ও রাজনৈতিক ভাষ্যকার হিসাবেও সুপরিচিত ।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের