32 C
আবহাওয়া
৪:২৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ফের একসঙ্গে সেই সানাই-আশিক

ফের একসঙ্গে সেই সানাই-আশিক

সানাই

বিএনএ বিনোদন ডেস্ক: মডেল সানাই মাহবুব নানা কারণে সমালোচিত। আশিক আরজুর সঙ্গে ‘দেয়াশালাই’ গানটিতে মডেল হয়েছিলেন তিনি। গানটি সেই সময় ব্যাপক ভাইরাল হয়েছিল। দীর্ঘদিন পর ফের এক হলেন সেই সানাই-আশিক। শামীম মাহমুদের সুর ও সংগীতে ‘ললিপপ’ শিরোনামের একটি গানে মডেল হয়েছেন তারা।

গানটির গীতিকার সুদীপ কুমার দ্বীপ, মিউজিক ও সুরকার শামীম মাহমুদ। গানটিতে কন্ঠ দিয়েছেন মায়া মনি। সঙ্গীত পরিচালনা করেছেন শামীম আহমেদ। এতে মডেল হিসাবে আরজুর বিপরীতে কাজ করেছেন সানাই মাহবুব। মিউজিক ভিডিওটি কোরিওগ্রাফি করেছেন আসিফ ও মুন্না এবং পরিচালনা করেছেন আনোয়ার সিরাজী।

আনোয়ার সিরাজী বলেন, ২৭ নভেম্বর রাজমোহন, নিউ মডেল টাউনের বিভিন্ন লোকেশনে আমরা সুন্দর ভাবে মিউজিক ভিডিওটির শুটিংয়ের কাজ শেষ করেছি। এই গানটির কথা অনেক সুন্দর। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।

মডেল সানাই বলেন, ড্যান্স বিটের গানটি শুনে ভালো লেগেছিলো। তাছাড়া আশিকের সঙ্গে আগের গানটি হিট হয়েছিলো। তাই এবারো মনে হলো গানটি করা উচিত।

মডেল আশিক আরজু বলেন, ‘দেশলাই’ এর পরে সানাই মাহবুবের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। আবারো দু’জনে সুন্দর একটি কাজ করলাম। গানের গল্পের রসায়নটা খুবই ভালো ছিলো। আজাদ ভাই কাজটা ধরে ধরে করার চেষ্টা করেছেন। আমার বিগত গানগুলো দর্শকরা ভালো ভাবে নিয়েছিলো। এই চিন্তা ধারাতে এবারের গানটিতেও ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেছি। ‘ললিপপ’ মিউজিক ভিডিওটি কেমন হয়েছে তা দর্শকরা দেখলে বুঝতে পারবেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত