29 C
আবহাওয়া
১১:০৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডব, ৬৬ জনের মৃত্যু

ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডব, ৬৬ জনের মৃত্যু


বিএনএ, ডেস্ক :ফিলিপাইনে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুনের আঘাতে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) এক রেডিও সাক্ষাৎকারে একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, টাইফুন কালমেগির তাণ্ডবে সেবুর সবচেয়ে জনবহুল কেন্দ্রীয় দ্বীপের পুরো শহর প্লাবিত হয়েছে। সেখানে ৪৯ জন নিহত হয়েছেন। আরো ২৬ জন নিখোঁজ রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওগুলোতে দেখা গেছে, মানুষ ছাদে আশ্রয় নিচ্ছে, আর গাড়ি ও শিপিং কন্টেইনার রাস্তা দিয়ে ভেসে যাচ্ছে।

এদিকে, সেবুর দক্ষিণে মিন্দানাও দ্বীপে ত্রাণ তৎপরতায় সহায়তা করার জন্য মোতায়েন করা একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে ছয়জন ক্রু সদস্য নিহত হন।

মঙ্গলবার ভোরে স্থলভাগে আঘাত হানার পর থেকে স্থানীয়ভাবে টিনো নামে পরিচিত এই ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়েছে। তবে এখনো ঘণ্টায় ৮০ মাইলেরও বেশি বেগে বাতাস বইছে। বুধবারের মধ্যে এটি ভিসায়াস দ্বীপপুঞ্জ অঞ্চলজুড়ে দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে প্রবাহিত হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ