27 C
আবহাওয়া
৫:০৩ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সাজেদা চৌধুরীর আসনে ভোট চলছে

সাজেদা চৌধুরীর আসনে ভোট চলছে

ভোটগ্রহণ

বিএনএ ফরিদপুর: জাতীয় সংসদের ২১২ ও ফরিদপুর-২ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে আনুষ্ঠানিকভাবে গণসংযোগসহ নানা প্রচার কার্যক্রম শেষ করেন প্রার্থীরা।

আসনটি ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে ভোটার সংখ্যা তিন লাখ ১৮ হাজার ৪৭২ জন। তাদের মধ্যে নগরকান্দায় এক লাখ ৫৭ হাজার ৮৭৫, সালথায় এক লাখ ৩২ হাজার ৪৬০ এবং কৃষ্ণপুর ইউনিয়নে ২৮ হাজার ১৩৭ জন। এ আসনে ১২৩ ভোটকেন্দ্রের ৮০৬টি বুথের সবকটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। তারা হলেন- প্রয়াত সাজেদা চৌধুরীর ছোট ছেলে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া।

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করা হয়। উপনির্বাচনের জন্য তফশিল ঘোষণা করা হয় ২৬ সেপ্টেম্বর।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ