33 C
আবহাওয়া
৬:৪০ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে সিঙ্গারের গোডাউনে ভয়াবহ আগুন

সাভারে সিঙ্গারের গোডাউনে ভয়াবহ আগুন

আগুন

বিএনএ, ঢাকা: ঢাকার সাভারে সিঙ্গার বাংলাদেশের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে রাজফুলবাড়িয়া এলাকায় এই আগুন লাগে।

আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর আলম জানান, সকালে সিঙ্গার বাংলাদেশের গোডাউনে আগুনের খবরে তাদের দুটি ইউনিট সেখানে পৌঁছায়। এছাড়া সাভার ফায়ার সার্ভিসের ৩টি ও চামড়া শিল্প নগরীসহ মোট ৮টি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ করছে। আগুনের ভয়াবহতা বেশি। গোডাউনে বাইরে থেকে ধোঁয়ার কু্ণ্ডলী দেখা যাচ্ছে। গোডাউনটিতে সিঙ্গারের ফ্রিজ, ও টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য রয়েছে বলে জানা গেছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার