34 C
আবহাওয়া
৬:২৯ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » সকল প্রার্থীকে সমান সুযোগ দেওয়া হচ্ছে: নির্বাচন কমিশনার

সকল প্রার্থীকে সমান সুযোগ দেওয়া হচ্ছে: নির্বাচন কমিশনার


বিএনএ, বরিশাল : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কোনো প্রার্থীকে আলাদা চোখে দেখা হচ্ছে না। সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়া হচ্ছে।

সোমবার (৫ জুন) দুপুরে সরকারি ব্রজমোহন কলেজ শিক্ষক মিলনায়তনে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন এই নির্বাচন কমিশনার।

তিনি বলেন, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করছি। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড রাখতে বদ্ধপরিকর।

আহসান হাবিব খান বলেন, গাজীপুরে ওয়ার্ড ভিত্তিক ফলাফল ঘোষণার কারণে সময় লেগেছে। বরিশালেও ওয়ার্ড ভিত্তিক ঘোষণা করা হবে। নয়তো একাধিক ওয়ার্ডের ফলাফল একসাথে ঘোষণা হলে অনেকে অনেক কথা বলার চেষ্টা করেন। এজন্য একটি একটি ওয়ার্ডের ফলাফল এবং সমান্তরালভাবে মেয়র প্রার্থীদের প্রাপ্ত ভোট ঘোষণা করা হবে।

তিনি বলেন, ইভিএম না থাকলে দুশ্চিন্তার কারণ ছিল। ইভিএম রয়েছে বিধায় দুশ্চিন্তা নেই। ইভিএম হচ্ছে স্বচ্ছতার প্রতীক। নির্বাচনকালীন ইভিএমে কারিগরি ত্রুটি দেখা দিলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। তার মতে স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই।

মতবিনিময় সভায় প্রায় ৩ হাজার প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার উপস্থিত ছিলেন। বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু