34 C
আবহাওয়া
৬:২৯ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » আন্ধারমানিক নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন

আন্ধারমানিক নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন

আন্ধারমানিক নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন

বিএনএ, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর সীমানা নির্ধারণ করে দখল-দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জুন) সকাল ১০ টায় প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী নামের সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

প্রায় ঘণ্টাব্যাপি মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখা সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, পরিবেশ কর্মী ও কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু প্রমুখ।

বক্তারা আন্ধারমানিক নদীর সীমানা নির্ধারণ করে দখল দূষণমুক্ত করাসহ উপজেলার জিন খাল ও চিংগরিয়া খাল বন্দোবস্ত বাতিলের দাবি রাখেন।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল,বিএম

Loading


শিরোনাম বিএনএ
হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু