21 C
আবহাওয়া
৩:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


বিএনএ, কক্সবাজার : নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তুষার সরকার (২৮) কে কক্সবাজার সদরের লিংকরোড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (৪ জুন) দিবাগত রাত বারটার দিকে ঝিলংজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তুষার সরকার (২৮) ঢাকার রুপনগর থানার বাসা নং-৩৬ ব্লক-এফ ইষ্টার্ন হাউজিংয়ের মো. মনির হোসেনের ছেলে।

রোববার রাত ১০ টায় এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আলম খান।

তিনি জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে তুষার সরকারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডিএমপি ঢাকার রুপনগর থানার মামলা রয়েছে।

অতিরিক্ত সুপার শামসুল আলম খান আরো জানান, গ্রেপ্তার তুষার সরকার এই মামলার সাথে জড়িত বলে স্বীকার করেন। সে গ্রেপ্তার এড়াতে ঢাকা, চট্রগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করছিল। গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ শাহিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর