27 C
আবহাওয়া
১২:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে বিনামূল্যে ধান, মসলা ও সবজি বীজ বিতরণ

বান্দরবানে বিনামূল্যে ধান, মসলা ও সবজি বীজ বিতরণ


বিএনএ, বান্দরবান : জেলার লামা উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধান, মসলা, সবজি বীজ ও জৈব সার তৈরির সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার রুপসীপাড়া ও ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯৩ জন কৃষকের মাঝে এসব সামগ্রি বিতরণ করা হয়।

লামা উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার প্রধান অতিথি হিসাবে এ বীজ ও সরঞ্জাম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ-এর উদ্যোগে উপকারভোগীদের মাঝে সবজি বীজ, কচু, আদা ও ধান বীজ এবং ১৮৬টি জৈব সার তৈরির রিং প্রদান করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের