28 C
আবহাওয়া
৩:১০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গণপরিবহন না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

গণপরিবহন না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

গণপরিবহন না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

বিএনএ ঢাকা: গণপরিবহন না পেয়ে ঢাকার রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন অফিসগামী যাত্রীরা। এতে সেখানে তীব্র যানজট তৈরি হয়।

সোমবার (৫ এপ্রিল) সকাল ৯টার দিকে  মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধকারীরা বলেন, সড়কে প্রায় সব ধরনের যানবাহনই চলাচল করছে।বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব বাহন, ব্যক্তিগত গাড়ি এবং ট্রাক  স্বাভাবিকভাবেই চলছে। সরকারের নির্দেশনার কারণে প্রায় সকল কারখানা খোলা রয়েছে। কিন্তু শ্রমিক-কর্মচারীদের যাতায়াতের জন্য গাড়ির তেমন কোনো ব্যবস্থা নেই। এ অবস্থায় তাদের কর্মস্থল খোলা থাকলেও পরিবহন সংকটে গন্তব্যে পৌঁছাতে পারছেন না তারা।

এদিকে, সকালে রাজধানীর কয়েকটি এলাকার সড়কে ব্যক্তিগত গাড়ির আধিক্য দেখা গেছে। এছাড়া, রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে। সড়কে মানুষের উপস্থিতি কম। তবে সীমিত পরিসরে অফিস খোলা থাকায় অনেকে বের হয়েছেন। অনেকে আবার আজও কোনো না কোনোভাবে গ্রামের বাড়ি যাওয়ার আশায় বের হয়ে পড়েছেন।গণপরিবহন না থাকায় সবাইকে ভোগান্তি পোহাতে হচ্ছে । কাওরান বাজারে যথারীতি ভিড় দেখা গেছে। আগের মতোই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না ।

অন্যদিকে, ঢাকার বাইরের বেশ কিছু স্থান থেকে দূরপাল্লার বাস ছাড়ার খবরও পাওয়া গেছে। বিধি-নিষেধ মানাতে, অভিযানে নেমেছে, প্রশাসন। অনেক পরিবহনকে জরিমানাও করা হয়েছে। লকডাউনে চরম বিপাকে পড়েছেন দিনমজুররা।

উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সোমবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে ৭ দিনের জন্য লকডাউন শুরু হয়েছে। এ দফায় আগামি ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এই লকডাউন থাকবে। এ সময়ের মধ্যে গণপরিবহন, দোকানপাট, শপিংমল বন্ধ থাকবে । কেবল খোলা থাকবে ওষুধ ও খাবারের দোকান।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা