28.5 C
আবহাওয়া
৫:০৬ অপরাহ্ণ - জুলাই ১১, ২০২৬
Bnanews24.com
Home » পানির নিচে রেললাইন, কক্সবাজারের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

পানির নিচে রেললাইন, কক্সবাজারের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ


বিএনএ, চট্টগ্রাম : টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের ষোলশহর এলাকার সুন্নিয়া মাদ্রাসাসংলগ্ন রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ৮১৬ নম্বর পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আটকে দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে প্রবল বৃষ্টির পর রেললাইনের ওপর পানি উঠে গেলে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এরপর ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, পানি নেমে যাওয়ার পর প্রকৌশল বিভাগ রেললাইন পরিদর্শন করবে। ট্র্যাক নিরাপদ ঘোষণা করা হলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক করা হবে। ততক্ষণ পর্যন্ত চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

এদিকে ট্রেন আটকে যাওয়ায় ট্রেনের ভেতর অনেক যাত্রী অপেক্ষা করছেন। দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় দুর্ভোগে পড়েছেন তারা। বিশেষ করে শিশু ও বয়স্কদের কষ্ট বেশি হচ্ছে।

পাহাড়তলী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁঞা বলেন, রেলওয়ের প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ট্র্যাক নিরাপদ ঘোষণা করা হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ