28 C
আবহাওয়া
২:১৭ অপরাহ্ণ - জুলাই ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা

ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা

যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধের হুমকি

বিএনএ,ডেস্ক:যুদ্ধবিরতির মধ্যেই ইরানে আবারও শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে- এমন অভিযোগ তুলে পাল্টা হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

ইরানের গণমাধ্যমগুলো বলছে, ইরানের বন্দর নগরী সিরিক, বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট উৎসস্থল ও কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

এদিকে গত ১৭ জুন স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তির আওতায় ইরানকে তেল বিক্রির যে ছাড় দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ