28.3 C
আবহাওয়া
১২:০৩ অপরাহ্ণ - জুলাই ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিতর্কিত ম্যাচে অার্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে

বিতর্কিত ম্যাচে অার্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে


বিএনএ,ডেস্ক-৫৮ মিনিটে পাল্টা আক্রমণ থেকে আর্জেন্টিনার জালে বল পাঠিয়েছিল মিসর। দুর্দান্ত কাউন্টার অ্যাটাক শেষ করেন মোস্তফা জিকো। মুহূর্তের জন্য মনে হচ্ছিল, শেষ ষোলোর ম্যাচে দুই গোলে এগিয়ে যাচ্ছে আফ্রিকান দলটি।

তবে আর্জেন্টিনার স্বস্তি ফেরে দুই মিনিট পর। সম্ভাব্য ফাউলের জন্য ঘটনাটি রিভিউ করেন রেফারি। রিপ্লেতে দেখা যায়, গোলের আগে লিসান্দ্রো মার্তিনেজের পায়ে স্টাম্প পড়ে। সেই কারণে ৬০ মিনিটে গোলটি বাতিল করা হয়।

মিসর এখনো ১-০ গোলে এগিয়ে, কিন্তু আর্জেন্টিনা বড় ধাক্কা থেকে আপাতত
নাটকীয়ভাবে ম্যাচ হেরেছে মিসর। ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছে দলটি।

ম্যাচ শেষে মিসর অভিযোগ করেছে, আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তনের ম্যাচে রেফারি পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, রেফারির একাধিক ভুল সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ম্যাচ শেষে মিসরের প্রধান কোচ হোসেম হাসান কোনো রাখঢাক না রেখেই বলেন, আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতেই তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। অন্যদিকে দলের ফরোয়ার্ড মোস্তাফা জিকো রেফারিকে ‘জালিম’ বলে মন্তব্য করেন।

এর পর আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ফেডারেশনের যোগাযোগবিষয়ক প্রধান মোহাম্মদ মোরাদ জানান, আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারির বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার সহকারীদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয় তাদের দায়িত্ব না দেওয়ারও অনুরোধ করেছেন তিনি।

তার দাবি, রেফারি ও তার সহকারীদের ভুল সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।

মিসরের অভিযোগ মূলত দুটি সিদ্ধান্তকে ঘিরে। প্রথমটি, ভিডিও সহকারী রেফারির সহায়তায় তাদের একটি গোল বাতিল করা। দ্বিতীয়টি, ফাউলের অভিযোগে পেনাল্টির আবেদন করা হলেও সেটি ভিডিও সহকারী রেফারির মাধ্যমে পর্যালোচনা না করা
। মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয়ের পর ফুটবল বিশ্বের প্রশংসায় ভাসছে লিওনেল মেসির দল। নাটকীয় এই ম্যাচকে ইতোমধ্যেই চলতি বিশ্বকাপের অন্যতম সেরা লড়াই হিসেবে অভিহিত করছেন বিশ্লেষকরা।

ম্যাচের শুরুতে দুর্দান্ত ফুটবল খেলেছিল মিশর। ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে তারা আর্জেন্টিনাকে বিদায়ের দ্বারপ্রান্তে ঠেলে দেয়। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নদের অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা এবং লিওনেল মেসির নেতৃত্ব ম্যাচের চিত্র বদলে দেয়।

প্রথমে ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমান। এরপর অধিনায়ক লিওনেল মেসি সমতাসূচক গোল করে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের শক্তিশালী হেডে আসে জয়সূচক গোল। ২-০ থেকে ৩-২—অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ