বিএনএ, বিশ্বডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে আকস্মিকভাবে উপস্থিত হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
চলতি যুদ্ধের শুরুর দিকে তিনি নিহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এই গুজবকে মিথ্যা প্রমাণ করে তেহরানের রাস্তায় কালো পোশাক পরিহিত লক্ষ লক্ষ শোকার্ত মানুষের সঙ্গে তিনি সশরীরে শামিল হয়েছেন।
সোমবারের (৬ জুলাই) এক বিশেষ প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের এই রহস্যময় এবং চাঞ্চল্যকর ঘটনার খবর জানানো হয়েছে।
২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের শাসনভার পরিচালনা করেছেন কট্টরপন্থী এই সাবেক রাষ্ট্রপ্রধান। ইরানের বেশ কয়েকটি রাষ্ট্র-নিয়ন্ত্রিত গণমাধ্যম যুদ্ধের প্রথম দিনেই তাকে মৃত বলে ঘোষণা করেছিল।
ওই দিন ইসরায়েল ও আমেরিকার চালানো একযোগে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় খামেনিসহ দেশটির শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ নিহত হন এবং আহমাদিনেজাদের বাসভবনের কাছেও একটি রকেট আঘাত হানায় তার মৃত্যুর গুজবটি চারদিকে ছড়িয়ে পড়ে।
হামলার পর দীর্ঘ কয়েক মাস তিনি জনসমক্ষে ছিলেন না এবং তার কোনো বিবৃতিও কোথাও প্রকাশিত হয়নি। এমনকি তেহরানের সরকারি কোনো দপ্তর থেকেও তার জীবিত বা মৃত থাকার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।
গত সোমবার তেহরানের রাজপথে খামেনির কফিনযাত্রার মিছিলে একটি সাধারণ জ্যাকেট পরিহিত এবং থুতনিতে মাস্ক নামানো অবস্থায় প্রথমবারের মতো সবার সামনে আসেন এই সাবেক নেতা।
বিএনএ/শাম্মী
![]()

