28.5 C
আবহাওয়া
৫:৩৮ অপরাহ্ণ - জুলাই ১১, ২০২৬
Bnanews24.com
Home » ছয় দিন বিরতি শেষে বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

ছয় দিন বিরতি শেষে বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন


বিএনএ, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬) আজ  জাতীয় সংসদ ভবনে পুনরায় শুরু হবে।ছয় দিন বিরতি শেষে মঙ্গলবার বিকেল এ অধিবেশন শুরু হতে যাচ্ছে। ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়।

চলতি অধিবেশনে এরই মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হয়েছে। বাজেট পাসের পাশাপাশি অর্থ বিল ও সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন পেয়েছে।

গত ১১ জুন সংসদে বাজেট উত্থাপনের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর আলোচনা করেন এবং বিভিন্ন জাতীয় ইস্যুতেও বক্তব্য দেন। অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যু তুলে ধরেন তারা।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ