25 C
আবহাওয়া
২:৫৭ পূর্বাহ্ণ - মে ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর প্রস্তাব নাকচ

ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর প্রস্তাব নাকচ


বিএনএ,বিশ্বডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশে সামরিক কর্মকাণ্ড সীমিত করতে চাওয়ার বিষয়ে মার্কিন সিনেটের বেশিরভাগ সদস্য ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন। স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) মার্কিন সিনেটে প্রেসিডেন্টের সামরিক কর্মকাণ্ড সীমিত করার বিষয়ে ভোটাভুটি হয়। এতে সিনেট সদস্য়ের মধ্যে ট্রাম্পের পক্ষে রায় দিয়েছে ৫২ জন। বিরোধিতা করেছে ৪৭ জন।

প্রস্তাবটির সমর্থকদের মতে, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুদ্ধ শুরু করে ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতা অতিক্রম করেছেন।

মার্কিন সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, প্রেসিডেন্টরা কেবলমাত্র তাৎক্ষণিক হুমকির মুখে আত্মরক্ষার জন্যই এ ধরনের হামলা শুরু করতে পারেন। অন্যথায় যুদ্ধ ঘোষণা করার একমাত্র ক্ষমতা কংগ্রেসের।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এর প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ