27 C
আবহাওয়া
৫:৪৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি নেতা নীরব তিন দিনের রিমান্ডে

বিএনপি নেতা নীরব তিন দিনের রিমান্ডে


বিএনএ, ঢাকা : পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তারকৃত যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৫ মার্চ) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিস্ফোরক আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিট ম্যাজিষ্ট্রেট মোশাররফ হোসেন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে শনিবার (৪ মার্চ) বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা শেষে সাইফুল আলম ও তার সঙ্গে থাকা কর্মীরা এফডিসির সামনে কর্তব্যরত পুলিশের ওপর হামলা করে ও ককটেল বিস্ফোরণ ঘটান। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ