26 C
আবহাওয়া
২:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » তুরস্কে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১১

তুরস্কে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১১

হেলিকপ্টার

বিএনএ, বিশ্বডেস্ক : তুরস্কে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনা বাহিনীর ১১ সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন।

আল-জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (০৪ মার্চ) কুর্দি-জনবহুল বিটলিস প্রদেশের তাতভান শহরের নিকটবর্তী কেকমেস গ্রামের কাছে সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে সেনা বাহিনীর ১১ সদস্য নিহত এবং চারজন আহত হয়েছে। হেলিকপ্টারটি নিকটস্থ বিনগোল প্রদেশ থেকে তাতভানে যাচ্ছিল। হেলিকপ্টারটি রাডার থেকে বেলা ২টা ২৫ মিনিটে অদৃশ্য হয়ে যায়। আহত সেনা সদস্যদের হাসপাতালে নেওয়া হয়েছে।

টুইটারে তুরস্কের প্রধান জাতীয়তাবাদী দলের নেতা ডেভলেট বাহসেলি জানিয়েছেন, নিহতদের মধ্যে সেনাবাহিনীর কমান্ডার ও লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যায়িত করেছেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী