বিএনএ, ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর ভ্যানে স্তূপ করে লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ছয় জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় দেয়।
পাশাপাশি আদালত সাইফুল ইসলামের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে তা ভুক্তভোগীদের পরিবারের মধ্যে বণ্টনের নির্দেশ দিয়েছেন।
বিএনএ/ ওজি
![]()

