27 C
আবহাওয়া
১২:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে আরও ৫৭৪ জনের শরীরে করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ৫৭৪ জনের শরীরে করোনা শনাক্ত


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ১৩ শতাংশ। তবে এসময় করোনাক্রান্ত কারো মৃত্যু হয়নি।

শনিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর আট ল্যাবে ২ হাজার ৮৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন ৫৭৪ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে ৪৩৩ জনই নগরীর বাসিন্দা। বাকি ১৪১ জনের মধ্যে লোহাগাড়ার ৯, সাতকানিয়ার ১১, বাঁশখালীর ৭, আনোয়ারার ৭, চন্দনাইশের ৯, পটিয়ার ৬, বোয়ালখালীর ১১, রাঙ্গুনিয়ার ১০, রাউজানের ১১, হাটহাজারীর ১৬, ফটিকছড়ির ২০, মিরসরাইয়ের ১৩, সীতাকুণ্ডের ৯ ও সন্দ্বীপ উপজেলার ২ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৯ হাজার ৩৭৮ জন। অন্যরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের