27 C
আবহাওয়া
১২:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রান্নাঘরে  মিলল ৪৮ হাজার পিস ইয়াবা

রান্নাঘরে  মিলল ৪৮ হাজার পিস ইয়াবা


বিএনএ, বরগুনা : বরগুনার বামনা উপজেলায় ৪৮ হাজার ইয়াবাসহ মো. নজরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক কারবারি বামনা সদর ইউনিয়নের সফিপুর গ্রামের হাশেম শিকদারের ছেলে।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফট্যানেন্ট কমান্ডার মো.শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে র‍্যাব। কিন্তু গোয়েন্দা তথ্য অনুযায়ী নজরুল ইসলামের কাছে আরও বেশি ইয়াবা থাকার তথ্য পায় র‍্যাব। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে রান্নাঘরের চুলার পাশের মেঝের ভেতরে ইয়াবা লুকিয়ে রাখার তথ্য দেন নজরুল। পরে নজরুলের তথ্য অনুযায়ী মেঝে খুঁড়ে আরও ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার করা ইয়াবা ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল নজরুলের। এ ঘটনায় বামনা থানায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় ইউপি সদস্য আকতারুজ্জামান জানান, আটক হওয়া নজরুল কক্সবাজার মাছের ট্রলারে থাকেন। দেড় মাস ধরে তিনি বাড়িতে রয়েছেন। এই বিপুল পরিমাণ ইয়াবা তিনি হয়তো মিয়ানমার কিংবা টেকনাফ থেকে নিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের