32 C
আবহাওয়া
৪:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে লেবানন

জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে লেবানন


বিএনএ,বিশ্বডেস্ক : হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল-আরুরিকে হত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করবে লেবানন।  সালেহ আল-আরুরিকে বৈরুতে ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের  সেনারা  হত্যা করার পর এই ঘোষণা দিল লেবানন।

লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিবকে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের দায়ে জরুরিভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরাইলের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপনের নির্দেশ দেন।

নাজিব মিকাতি বলেন, ইসরায়েলের  হামলা একটি বড় রকমের অপরাধ, এর মধ্য দিয়ে লেবাননকে চলমান সংঘাতের নতুন অধ্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।

লেবাননের প্রধানমন্ত্রী বলেন,  ইসরায়েল গাজায় তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে লেবাননের হামলা চালিয়েছে এবং এর মধ্য দিয়ে তারা তাদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করেছে। লেবানন চলমান সংঘাত থেকে দূরে থাকার জন্য যে চেষ্টা চালিয়ে আসছে তার পাল্টা পদক্ষেপ হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের এই হামলা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত