30 C
আবহাওয়া
২:০২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নেপালে তুষারধসে ৭ জনের মৃত্যু

নেপালে তুষারধসে ৭ জনের মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক :নেপালের মাউন্ট ইয়ালুং রি-তে তুষারধসে সাতজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৪ নভেম্বর) সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ খবর জানানো হয়। এর মধ্যে পাঁচজন বিদেশি পর্বতারোহী এবং দুই নেপালি গাইড।

সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র শৈলেন্দ্র থাপা জানান, ৪,৯০০ মিটার উঁচু বেস ক্যাম্পে আরও পাঁচজন আহত হয়েছেন।

তুষারধসের পর উদ্ধারকারীরা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছাচ্ছিলেন। একটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে আসতে বাধ্য হয়। থাপা বলেছেন, মঙ্গলবার ভোরবেলা এই উদ্ধার অভিযান আবার শুরু করার চেষ্টা করা হবে।

মাউন্ট ইয়ালুং রি ৫,৬০০ মিটার (১৮,৩৭০ ফুট) উচ্চতার একটি শৃঙ্গ। এটিকে নতুনদের জন্য একটি পর্বত হিসেবে বিবেচনা করা হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত