25 C
আবহাওয়া
৮:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে নৌ ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৬

বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে নৌ ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৬


বিএনএ, বরিশাল : ডাকাতির প্রস্তুতিকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ডাকাত সর্দার রুহুল আমীন ওরফে কদা দেওয়ানসহ ছয় ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে বরিশালের হিজলা থানাধীন বড় জালিয়া ইউনিয়নের বাউশিয়া ঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তাররা হলেন- ডাকাত সর্দার রুহুল আমীন ওরফে কদা দেওয়ান, তার সহযোগী মো. তারেক দেওয়ান, মো. হোসেন মোল্লা, ফরহাদ মোল্লা, মো. আলাউদ্দিন গাজী, মো. শাওন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর ইসলাম বলেন, এরা মূলত নদী পথে ডাকাতি করেন। গ্রেপ্তার রুহুল আমীন ওরফে কদা দেওয়ান ১২টি মামলার আসামি। আর বাকিদের নামেও হিজলা থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, চুরি, মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলা রয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার রাতে বড় জালিয়া ইউনিয়নের বাউশিয়া ঘাট সংলগ্ন মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ডাকাত দলের সদস্যরা। তখন জেলেদের সন্দেহ হলে তারা ডাকাত দলের সদস্যদের ঘিরে ফেলেন। তখন ডাকাত দলের সদস্যদের সঙ্গে জেলেদের মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে জেলেরা পরাস্ত হতে থাকলে তারা থানা পুলিশকে খবর দেয়। আর থানা পুলিশের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছয় ডাকাত সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। জেলেদের মারধরে কয়েকজন ডাকাত সদস্য আহত হলে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ডাকাত সদস্যদের নামে হিজলা থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি সূত্র জানিয়েছে রুহুল আমীন ওরফে কদা দেওয়ান ও তার সহযোগীরা বরিশালের হিজলা, মেহেন্দীগঞ্জ এবং কাজীরহাট থানাধীন নদী পথের বেশ কিছুদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চালিয়ে আসছিল।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের