30 C
আবহাওয়া
১:২৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ববি ও বিএম কলেজের মধ্যে রাতভর সংঘর্ষ, আহত ১৫০

ববি ও বিএম কলেজের মধ্যে রাতভর সংঘর্ষ, আহত ১৫০

ববি ও বিএম কলেজের মধ্য রাতভর সংঘর্ষ, আহত ১৫০

বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অন্তত ১৫০ জন আহত হয়েছে। এসময় দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৪টি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রায় একশো শিক্ষার্থী বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। আহতের মধ্যে প্রায় ৫০ জন শিক্ষার্থী প্রধামিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শুরু হয়ে প্রায় ভোর পাঁচটা পর্যন্ত চলে এই সংঘর্ষ। পরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা সমঝোতা স্বাক্ষর করে বিষয়টি নিষ্পত্তি করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ঘটনার সূত্রপাত যেভাবে ঘটে

মঙ্গলবার রাত নয়টার দিকে নগরীর বটতলা এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাঁদাবাজির অভিযোগ তুলে বিএম কলেজের শিক্ষার্থীরা মারধর করলে ববির দুই শিক্ষার্থীকে মারধর করে ভিডিও করে বিএম কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে দেয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে এবং রাত ১১টার দিকে ঐ দুই শিক্ষার্থীকে উদ্ধার করতে বিশ্ববিদ্যালয় থেকে বাস নিয়ে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। পথিমধ্যে বিএম কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে হামলা ও ব্যাপক ভাংচুর করে। এতে বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের ৪০জন শিক্ষার্থী আহত হয়ে শেরে বাংলা মেডিকেলে ভর্তি হন। বাসে বিএম কলেজের শিক্ষার্থীদের হামলার ঘটনা শুনে বিশ্ববিদ্যালয়ের হল থেকে শিক্ষার্থীরা আরো দুটো বাস নিয়ে বিএম কলেজ অভিমুখে যাত্রা করে। এরপর রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী বিএম কলেজ এলাকায় অবস্থান নেয়। এর পরে রাত সাড়ে ১২টার দিকে দু’পক্ষের মধ্য দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আহত হয়ে শেরে বাংলা মেডিকেলে ভর্তি হন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ১০ জনের মতো শিক্ষার্থীকে জিম্মি করে রাখে বিএম কলেজের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন মুচলেকা দিয়ে ঐ শিক্ষার্থীদের উদ্ধার করে নিয়ে আসেন।

এর আগে সোমবার (২ সেপ্টেম্বর) রাতে ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসনুভা চৌধুরী জয়ার পারিবারিক বিরোধপূর্ণ চলমান একটি জমির মামলার বিষয়ে কথা বলতে গিয়ে দুই নারীকে হেনস্থা করে বিএম কলেজের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফিসহ ১৫-২০ জন। ঘটনা শুনে পরে ববি শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছায় ঐ শিক্ষার্থীকে সহায়তা করার জন্য। এ সময় ববি শিক্ষার্থী ও বিএম কলেজের শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি মানববন্ধন করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অভিযোগ, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দিয়ে মারধর করেছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসে অতর্কিত হামলা চালিয়ে আমাদের ভাইদের নির্মমভাবে আহত করেছে। এবং বিএম কলেজের শিক্ষার্থীরা রাতে তাদের শিক্ষার্থীদেরকে জিম্মি করে ব্যাপক মারধর করেন। পরে প্রশাসনের সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়।

এদিকে বিএম কলেজের শিক্ষার্থীরা জানান, মামলা চলমান একটি জমির বিষয়ে সালিশি করতে গেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিএম কলেজ শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে বিএম কলেজের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান গুরুতর আহত হয়ে শেরে বাংলা মেডিকেলে ভর্তি হন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। ববি শিক্ষার্থীরা বিএম কলেজে এসে হামলা চালাতে আসলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে তাদের প্রায় ৩০জন শিক্ষার্থী আহত হয়েছে বলেও অভিযোগ করেন।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সংঘর্ষে আহতদের মধ্যে ৮২ জনকে ভর্তি নেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।’

বিএম কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক বলেন, ‘তিনটি বাস, প্রশাসনিক ভবন, হোস্টেল ও কলেজের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর হয়েছে। কতজন ছাত্র আহত হয়েছেন, তা এখনো জানতে পারিনি।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, আমরা তাদের সঙ্গে ছিলাম।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক ও আর্থিক পরিচালনার দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন বলেন, বিএম কলেজে ভাঙচুরের ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

বিএনএনিউজ/ রবিউল/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত