26 C
আবহাওয়া
৪:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে দুই শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

টেকনাফে দুই শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

আসামির ঘুষিতে ঠোঁট ফাটলো পুলিশ কর্মকর্তার

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে চার লাখ টাকা মুক্তিপণের দাবিতে দুই শিশুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ মার্চ) বিকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মশিউর রহমান।

অপহরণের শিকার শিশু দুটি; টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. ওবায়দুল্লাহ (১৫) এবং একই এলাকার হোসাইন আলীর ছেলে মো. সালমান (৬)।

শিশুদের স্বজন ও স্থানীয়দের বরাতে মশিউর রহমান বলেন, “শুক্রবার সন্ধ্যার আগে ওই এলাকার প্রতিবেশী দুই শিশু বাড়ি থেকে খেলতে বের হয়। এক পর্যায়ে এরা বাড়ির পাশের সোনার পাড়া-টেকনাফ আন্তঃসড়কে চলে আসে। এ সময় দুই/তিনজন অস্ত্রধারী অটোরিকশা যোগে সেখানে এসে শিশু দুটিকে তুলে নিয়ে যায়।

স্বজনদের দাবি, অপহৃত দুই শিশুর মধ্যে একজনের কাছে মোবাইল ফোন ছিল। ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে শিশুটির ওই মোবাইল ফোনের নম্বর থেকে কল করে জানায় দুর্বৃত্তরা ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

পুলিশ শিশু দুটিকে উদ্ধারে সম্ভাব্য সব জায়গায় অভিযান চালাচ্ছে বলে জানান মশিউর রহমান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের