26 C
আবহাওয়া
১০:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৩, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে তিনতলার ছাদে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০ টার দিকে পৌর শহরের গোহাটা মোড়ে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দরিরামপুর বরকুমা এলাকার লালু মিয়ার ছেলে সুমন (৩১) এবং বৈলর বাঁশ কুড়ি এলাকার আবুল কালামের ছেলে নূর মোহাম্মদ (২৩)।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার দিন রাতে ওই দুই শ্রমিক পৌর শহরের গোহাটা মোড়ের একটি তিনতলা ভবনে ছাদে সাইনবোর্ড লাগানোর জন্য উঠেন। ছাদে অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় দুই জন। পরে স্থানীয়রা আহত সুমন ও নুর মোহাম্মদকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে নুর মোহাম্মদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নুর মোহাম্মদকে ঢাকা নেয়ার পথে মারা যায়।

চাঁদ মিয়া বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
এলপি গ্যাসের দাম এক লাফে বাড়ল ২২৩ টাকা শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা