32 C
আবহাওয়া
৫:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে কয়লা খনি ধসে নিহত ১০

আফগানিস্তানে কয়লা খনি ধসে নিহত ১০


বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানে একটি কয়লা খনি ধসে অন্তত ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে বাগলান প্রদেশের নাহরিন জেলার অন্তর্গত চেনারাক নামে খনিতে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি।

নাহরিন জেলার গভর্নর কারি মজিদ খনি ধসের ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, উদ্ধারকারী বাহিনীকে ওই এলাকায় পাঠানো হয়েছে। তারা খনিতে মরদেহ অনুসন্ধানে কাজ করছে।

বাগলান প্রদেশের তথ্য পরিচালক আসাদুল্লাহ হাশেমি জানিয়েছেন, গত বুধবার ওই কয়লা খনিতে মোট ১৩ জন শ্রমিক কাজ করছিলেন। পরে সেখানে এক দুর্ঘটনায় তারা আটকা পড়েন। পরে তাদের মধ্যে মাত্র তিনজন জীবিত বের হয়ে আসতে সক্ষম হন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত