29 C
আবহাওয়া
১০:৪০ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » রামুতে পাঁচ কোটি টাকার আইসসহ যুবক গ্রেপ্তার

রামুতে পাঁচ কোটি টাকার আইসসহ যুবক গ্রেপ্তার


বিএনএ, কক্সবাজার :কক্সবাজারের রামুতে শপিং ব্যাগের ভেতর করে পাচারের সময় ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ একজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হচ্ছে সাইফুল ইসলাম (২০)।

শনিবার সন্ধ্যায় টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের মরিচ্যা তল্লাশি চৌকিতে কক্সবাজারগামী একটি ইজিবাইক থেকে আইসসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলাম রামু উপজেলার ধোয়াপালং গ্রামের সিরাজুল হকের ছেলে। রোববার দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন রামু-৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান।

বিজিবি সূত্রে জানায়, গতকাল সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের মরিচ্যা চৌকিতে কক্সবাজারগামী একটি ইজিবাইকে তল্লাশি চালানো হয়। এসময় উখিয়া থেকে কক্সবাজারগামী ইজিবাইকের যাত্রী সাইফুল ইসলামকে তল্লাশি করে তাঁর হাতে থাকা শপিং ব্যাগে বিশেষভাবে লুকানো ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যার মূল্য পাঁচ কোটি টাকার বেশি। সাইফুলকে ক্রিস্টাল মেথ আইসসহ রামু থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি/হাসনা


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল