26 C
আবহাওয়া
৬:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, আরো গ্রেপ্তার ৫

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, আরো গ্রেপ্তার ৫

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, আরো গ্রেপ্তার ৫

বিএনএ, ঢাকা: রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) ভাসানটেক ও কাফরুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গ্রেপ্তাররা হলেন- আলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম এবং কাজী রাসেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভাসানটেক ও কাফরুলে অভিযান চালিয়ে প্রথমে তাদের আটক করে সেনাবাহিনী। পরে জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এ ছাড়া দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর কচুক্ষেত এলাকায় কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা সড়কে নেমে আন্দোলন শুরু করেন। এতে মিরপুর ১৪ নম্বর থেকে সেনানিবাসমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে এলে পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হন। একপর্যায়ে সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের