27 C
আবহাওয়া
১২:২৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আকর্ষণীয় দামে ব্যবহৃত ইলেকট্রনিকস পণ্য কেনার সুযোগ

আকর্ষণীয় দামে ব্যবহৃত ইলেকট্রনিকস পণ্য কেনার সুযোগ

সোয়াপের সাথে দারাজের চুক্তি স্বাক্ষর

[ঢাকা, ২ নভেম্বর, ২০২২] সম্প্রতি, গ্রাহকদের জন্য আকর্ষণীয় দামে পুরনো ইলেকট্রনিকস পণ্য কেনার সুযোগ তৈরি করতে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) দেশের প্রথম রি-কমার্স ব্র্যান্ড সোয়াপের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত দারাজ অফিসে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে দারাজের চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসেন ও সোয়াপের প্রতিষ্ঠাতা ও সিইও পারভেজ হোসেন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির অধীনে, উভয় প্রতিষ্ঠান এখন থেকে সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইস (স্মার্টফোন, ল্যাপটপ, অন্যান্য অ্যাপ্লায়েন্স) কেনার সুযোগ তৈরিতে একসাথে কাজ করবে। সোয়াপ ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইসের গুণমান পরীক্ষা করবে এবং ভালো অবস্থায় আছে এমন পণ্যগুলো দারাজের মাধ্যমে বিক্রির জন্য প্রদর্শন করবে।

পণ্য কেনার সময় গ্রাহকরা বিভিন্ন অফার (যেখানে প্রযোজ্য), ইএমআই সুবিধা গ্রহণ ও ভাউচার ব্যবহার করতে পারবেন। আরও বিস্তারিত জানতে এবং আকর্ষণীয় ভাউচার পেতে, ক্লিক করুন – https://www.daraz.com.bd/shop/live-wire-bd-ltd।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ