23 C
আবহাওয়া
৩:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কয়েক বিভাগে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস

কয়েক বিভাগে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস

কয়েক বিভাগে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস

বিএনএ ডেস্ক: আগামি ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি বিভাগে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বড় ধরনের কোনো বৃষ্টির আভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামি ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট,  ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের  কোথাও কোথাও  মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির তথ্যে বলা হয়েছে, আগামি ৫ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে যেতে পারে। গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় ১১৪ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ।

সারাদেশের তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চাঁদপুরে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!