33 C
আবহাওয়া
৪:২৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » অতিরিক্ত মাদকসেবনে প্রাণ হারালেন ভবঘুরে

অতিরিক্ত মাদকসেবনে প্রাণ হারালেন ভবঘুরে

অতিরিক্ত মাদকসেবনে প্রাণ হারালেন ভবঘুরে

বিএনএ, ঢাকা : রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় অতিরিক্ত মাদকসেবনে মো. শাহজাহান (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। । পরে স্হানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্হায় সন্ধ্যায় দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিউল ইসলাম বলেন, ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় ওই ব্যক্তি অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, স্থানীয়দের কাছে থেকে জানা যায় ওই ব্যক্তি মাদকসেবী ছিলেন। ভবঘুরে হিসেবে থাকতেন। আজ অতিরিক্ত মাদকসেবনে অসুস্থ হয়ে পড়েন তিনি। মৃত ব্যক্তির পূর্ণ ঠিকানা এখনো জানা যায়নি। মরদেহে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’