21 C
আবহাওয়া
৩:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

বিএনএ, আনোয়ারা(চট্টগ্রাম),এনামুল হক নাবিদ: আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরো বেশী পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ দিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।শনিবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে এসে মেডিকেলের ওয়ার্ড, টয়লেট ও রোগীদের বেডসহ সবকিছু পরিদর্শন করে অপরিচ্ছন্ন মনে হওয়ায় মেডিকেলে কর্তব্যরত ডাক্তার, নার্স ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের ডেকে তিনি এই তাগিদ দেন। তিনি অপরিচ্ছন্ন বেডগুলো দেখে নার্সদের ডেকে প্রশ্ন করেন, এরকম অপরিচ্ছন্ন অবস্থায় বেড বিছানাপত্রে আপনারা থাকবেন কিনা? তিনি উপস্থিত স্টাফদের হাসপাতাল সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন।

এ সময় সিভিল সার্জন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মাননীয় ভূমিমন্ত্রীর আলাদা একটা নজর আছে এই স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে। যখনই যে জিনিসের কথা বলেছি তিনি খুব দ্রুততম সময়ে সেটা দিয়ে দেন।

তিনি আরো বলেন, বর্তমানে কোভিড-১৯ এর এই সময়ে সরকার আজ থেকে থেকে গরীব রোগীদের জন্য করোনা টেষ্ট ফ্রি করে দিয়েছে। কোভিডের কারণে কিছু ডাক্তারদের চট্টগ্রাম শহরে ডিউটি করতে হচ্ছে। সেজন্য কিছু ডাক্তারের স্বল্পতা রয়েছে। নার্স ও সেবিকার স্বল্পতা রয়েছে। কিন্তু মেডিকেলে যারা রয়েছে তাদেরকে সিভিল সার্জন অফিস থেকে সবসময় তদারকি করা হয়।তবে আমার একটা ম্যাসেজ হচ্ছে সাধারণ জনগণ যাতে পরিপূর্ণ সেবা পায়।

এ্যাম্বুলেন্স সেবার ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, আনোয়ারা, পটিয়া ও বাশঁখালীর চালকগুলো নিয়ে প্রশ্ন আছে তাদেরকে দ্রুত পরিবর্তন করে দেওয়া হবে। তবে চালক কম আছে আমাদের।

তিনি আরও বলেন, কোন অবস্থাতেই জনগণ চিকিৎসার জন্য এসে হয়রানির শিকার হলে সে রকম অভিযোগ পাওয়ার সাথে সাথেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি কোভিড থেকে রক্ষা পেতে সরকারের দেয়া সকল স্বাস্থ্য সেবা মেনে চলতে সবাইকে অনুরোধ জানান।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর