21 C
আবহাওয়া
৫:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » এলপি গ্যাসের দাম কমলো

এলপি গ্যাসের দাম কমলো


বিএনএ, ঢাকা : ভোক্তা পর্যায়ে কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (৩ জুন) বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে নতুন এ দর ঘোষণা করে সংস্থাটি, যা আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন জানান, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৩৯৩ টাকা থেকে ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির ঘোষণায় বলা হয়, ৫ দশমিক ৫ কেজি সিলিন্ডারের দাম ৬২৫ টাকা, ১২ দশমিক ৫ কেজির দাম ১৪১৯ টাকা, ১৫ কেজির দাম ১৭০৩ টাকা, ১৬ কেজির দাম ১৮১৭ টাকা, ১৮ কেজির দাম ২০৪৪ টাকা, ২০ কেজির দাম ২২৭১ টাকা, ২২ কেজির দাম ২৪৯৮ টাকা, ২৫ কেজির দাম ২৮৩৯ টাকা, ৩০ কেজির দাম ৩৪০৭ টাকা, ৩৩ কেজির দাম ৩৭৪৭ টাকা, ৩৫ কেজির দাম ৩৯৭৪ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের এলপিজির দাম ৫১১০ টাকা নির্ধারণ করা হলো।

এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৯ দশমিক ৭২ টাকা এবং গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি লিটার শূন্য দশমিক ২৪৩৮ টাকায় বা প্রতি ঘনমিটার ২৪৩ দশমিক ৮০ টাকায় সমন্বয় করা হয়েছে। আর ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটার ৬২ দশমিক ৫৩ টাকায় সমন্বয় করা হয়েছে।

এর আগে টানা ৮ মাস বাড়ার পর গত এপ্রিল মাসে কমেছিল এলপি গ্যাসের দাম।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর