32 C
আবহাওয়া
৪:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বাড্ডায় বাসের ধাক্কায় মিষ্টি ব্যবসায়ী নিহত

বাড্ডায় বাসের ধাক্কায় মিষ্টি ব্যবসায়ী নিহত


বিএনএ, ঢাকা : রাজধানীর বাড্ডায় বাসের ধাক্কায় আব্দুর হালিম পাটুয়ারী (৫৫) নামে এক মিষ্টি ব্যবসায়ী নিহত হয়েছেন।  বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে মধ্য বাড্ডা পোস্ট অফিস রোডে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির বাড়ি চাঁদপুর কচুয়া উপজেলার সাদিপুর গ্রামের।তিন সন্তানসহ পরিবার নিয়ে মধ্য বাড্ডা হাজী বাড়ী মোড় এলাকায় থাকতেন।
নিহতের ছেলে আহসান হাবিব জানান, তার বাবা আব্দুর হালিম এলাকায় মিষ্টির ব্যবসা করতেন। প্রতিদিনের ন্যায় সকাল ছয়টার দিকে তিনি বাসা থেকে বের হন। এর আধা ঘণ্টা পর তার মোবাইল ফোনের মাধ্যমে খবর পায় তিনি পোস্ট অফিস রোডে বাসে়র ধাক্কায় আহত হয়েছেন।
পরে সেখানে থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের মাধ্যমে শুনতে পেরেছি কোনো একটি বাস তাকে ধাক্কা দিয়েছিল। তবে এর বেশি কিছু আর বলতে পারছি না।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি 

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত