29 C
আবহাওয়া
৮:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

কর্ণফুলীতে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

কর্ণফুলীতে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রামে অস্ত্রসহ মো. সিরাজ উদ্দৌল্লাহ (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ( ২ জুন ) রাতে কর্ণফুলী থানাধীন শিকলবাহা ওয়াই জংসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ২ টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। জব্দ করা হয় অস্ত্র পাচারে ব্যবহৃত ১ টি সিএনজি অটোরিকশা। গ্রেপ্তার সিরাজ বাঁশখালী থানাধীন দক্ষিণ সড়ল হাজীরখীল ওল্লাহর বাপের বাড়ি ২ নং ওয়ার্ডের মো. নুরুল আলমের ছেলে।

চট্টগ্রাম মহানগর পুলিশের এডিসি জনসংযোগ কর্মকর্তা আব্দুর রউফ জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি এলজি ও অস্ত্র পাচারে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী