21 C
আবহাওয়া
৩:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লায় ঈদ জামাতে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

কুমিল্লায় ঈদ জামাতে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

কুমিল্লায় ঈদ জামাতে গোলাগুলি

বিএনএ, কুমিল্লা: ঈদের জামাতে গিয়ে প্রতিপক্ষের গুলিতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৩ মে) সকাল ৮টার দিকে সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি সহিদ জানান, পূর্বশত্রুতার জের ধরে গোলাবাড়ি এলাকায় ওই এলাকার রুবেল ভূঁইয়া পিস্তল দিয়ে ‘ভূঁইয়া বাড়ি’ ঈদগাহ মাঠে ওই এলাকার মোস্তাক আহমেদকে গুলি করে। এ সময় ঈদগাহে থাকা মুসল্লিরা এদিক-সেদিক ছোটাছুটি করে। পরে গুলিবিদ্ধ মোস্তাককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার ডান হাঁটুতে গুলি লাগে।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তারা পালিয়েছে।

এদিকে গোলাগুলির ঘটনায় ওই ঈদগায়ে সকাল ৮ টার পরিবর্তে সকাল ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গুলিবিদ্ধ মোস্তাকের ছোট ভাই মনির বলেন, গত কিছু দিন আগে রুবেল পূর্ব শত্রুতার জের ধরে আমাকে বেদম মারে। তার বিরুদ্ধে মামলা থাকা স্বত্বেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না। এর আগেও সে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে নগরীর চকবাজার এলাকায়।

৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, ঘটনার পর পর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার ও কোতোয়ালি মডেল থানার ওসিসহ পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন। এখন পরিস্থিতি স্বাভাবিক। গোলাগুলির ঘটনায় ওই ঈদগাহে একঘণ্টা পর জামাত অনুষ্ঠিত হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর