32 C
আবহাওয়া
৪:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মেয়র হানিফ ফ্লাইওভার ব্রীজে পাজেরো জিপের ধাক্কায় পথচারী নিহত

মেয়র হানিফ ফ্লাইওভার ব্রীজে পাজেরো জিপের ধাক্কায় পথচারী নিহত

মেয়র হানিফ ফ্লাইওভার ব্রীজে পাজেরো জিপের ধাক্কায় পথচারী নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীস্থ মেয়র হানিফ ফ্লাইওভার ব্রীজে পাজেরো জিপের ধাক্কায় শাহজাহান মিয়া (৬০) নামে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মারা গেছেছেন।

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন অবস্হায় রাত সোয়া ১২টা দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী আল আমিন জানান, যাত্রাবাড়ীস্হ মেয়র হানিফ ফ্লাইওভার ব্রীজে পাজেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে আমরা তাকেউদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহত ওই ব্যক্তির গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায়। তিনি ঢাকায় একটি শপিংমলে চাকরি করতেন। এই ঘটনায় পাজেরো জিপটিকে জব্দ করা হয়েছে।
বিএনএনিউজ/আজিজুল,জেবি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত