29 C
আবহাওয়া
১০:৫৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » মোটর গ্যারেজে ট্রাক : ৩ জন নিহত

মোটর গ্যারেজে ট্রাক : ৩ জন নিহত

মোটর গ্যারেজে ট্রাক : ৩ জন নিহত

বিএনএ, সিলেট : সিলেটের জৈন্তাপুরে ইট বোঝাই একটি ট্রাক জাফলং যাওয়ার পথে দরবস্ত বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল গ্যারেজে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান। আহত হন আরও ‍দু‘জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার দরবস্ত পয়েন্টে এ ঘটনা ঘটে।

জৈন্তাপুর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী তিনজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি নিহতদের পরিচয় জানাতে পারেন নি।

এর আগে রোববার সকাল সাড়ে ৬টায় ট্রাকচাপায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮