23 C
আবহাওয়া
৭:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে গাভীর মৃত্যু

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে গাভীর মৃত্যু

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে গাভীর মৃত্যু

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বোয়ালখালীতে বিলের মাঝে বিদ্যুৎস্পৃষ্টে অস্ট্রেলিয়ান জাতের একটি গাভীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকাল ৯টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী আফিয়া বাপের বাড়ির পাশের বিলে এ ঘটনা ঘটে।

গাভীর মালিক মো. ইয়াছিন জানান, সকালে বিলে গাভীটি কাঁচা ঘাস খেতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির পাশে থাকা টানা তারে জড়িয়ে যায়। পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে গাভীটির মরদেহ উদ্ধার করা হয়। গাভীটির আনুমানিক বাজার মূল্য আড়াই লাখ টাকা হবে। এক সপ্তাহ আগে গাভীটি একটি বাছুর জন্ম দিয়েছিল বলে জানান ইয়াছিন।

ইয়াছিন অভিযোগ করে বলেন, টানা তারটি আগে থেকে ছিঁড়ে বিদ্যুৎ সঞ্চালন তারের সাথে লেগে ছিলো। ফলে এ দুর্ঘটনা ঘটেছে। এজন্য তিনি পল্লী বিদ্যুতের অবহেলাকে দায়ী করেন।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ বোয়ালখালীর ডেপুটি জোনাল ম্যানেজার মো. এমরান গণি বলেন, গাভীটি খুঁটির টানা তার ছিঁড়ে ফেলায় তা বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। বৈদ্যুতিক সঞ্চালন তার ছিঁড়েনি।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী