21 C
আবহাওয়া
৪:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ১

খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ১

খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ১

বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার রাঙ্গাপানি এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফ) প্রসিত গ্রুপের এক সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনী সোমবার(৩ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে দুটি এলজি ও ৫ রাউন্ড গুলিসহ এরেসা মারমাকে আটক করে।

জানা যায়, লক্ষীছড়ি-মানিকছড়ি সড়কে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলকে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটক  এরেসা মারমাকে মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ আনোয়ার হোসেন, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর