29 C
আবহাওয়া
১০:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে আটক ৫

ঝিনাইদহে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে আটক ৫

ঝিনাইদহে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে আটক ৫

বিএনএ ঝিনাইদহঃ অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে নারী-শিশুসহ ঝিনাইদহে ৫জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।রোববার ভোরে মহেশপুর উপজেলার বাশবাড়ীয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া রাধাগঞ্জ গ্রামের দিজেন হালদারের ছেলে মানিক হালদার (৩৪), তার স্ত্রী মুক্তি গাইন (১৮), ডুমুরিয়া থানার বেন্নাবাড়ী গ্রামের মমতা বল্লব (৫০), রকি বল্লব (১৬), ভাঙ্গারহাট পশ্চিম হাজরাবাড়ী গ্রামের চায়না সেন (২০)।৫৮

বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কে বা কারা অবৈধভাবে মহেশপুর সীমান্ত অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করছে। এরপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের সবার বাড়ীই বাংলাদেশে।

তিনি আরো জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

বিএনএ/ আতিক রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের