29 C
আবহাওয়া
৯:১২ অপরাহ্ণ - মে ৪, ২০২৬
Bnanews24.com
Home » তেহরানে দফায় দফায় বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৬০০

তেহরানে দফায় দফায় বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৬০০


বিএনএ, বিশ্বডেস্ক ইরানের রাজধানী তেহরানে সোমবার (২ মার্চ)  রাত থেকে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ নিয়ে গত কয়েক দিনের হামলায় দেশজুড়ে নিহতের সংখ্যা বেড়ে ৬০০ জনে দাঁড়িয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, গত কয়েক রাতের তুলনায় সোমবার (২ মার্চ)  রাতের এই বোমাবর্ষণ ছিল অনেক বেশি ভয়াবহ।

কেবল তেহরানই নয়, কারাজ ও কোমসহ ইরানের অন্যান্য বড় শহরগুলোতেও ব্যাপক বোমাবর্ষণের খবর পাওয়া গেছে।

রেড ক্রিসেন্টের তথ্যমতে, নিহতদের অধিকাংশই ইরানের অভ্যন্তরে বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র আঘাতে প্রাণ হারিয়েছেন। রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ফলে বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ