32 C
আবহাওয়া
৫:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রামগড়ে ২০ লাখ টাকার কাঠ জব্দ

রামগড়ে ২০ লাখ টাকার কাঠ জব্দ

রামগড়ে ২০ লাখ টাকার কাঠ জব্দ

বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের সদস্যরা। বৃহস্পতিবার( ২ মার্চ )সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

এ  সময় রামগড় উপজেলার নাকাপা এলাকা হতে ১০০০ সিএফটি অবৈধ সেগুন ও গামারী কাঠ আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকা। জব্দকৃত কাঠগুলো রামগড় বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

রামগড় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সেনাবাহিনী সূত্র জানায়, পাহাড়ে বনাঞ্চল রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধে সেনা অভিযান অব্যাহত থাকবে।

বিএনএ/ আনোয়ার, ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত