32 C
আবহাওয়া
৩:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীকে স্পেনের প্রেসিডেন্টের অভিনন্দন

প্রধানমন্ত্রীকে স্পেনের প্রেসিডেন্টের অভিনন্দন


বিএনএ : টানা চতুর্থ মেয়াদে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

গত ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বার্তায় পেদ্রো সানচেজ লেখেন, নতুন ম্যান্ডেড নিয়ে আপনি সফল হবেন, এই প্রত্যাশা করছি। আমার বিশ্বাস, আপনার মাধ্যমে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় এবং বাংলাদেশের মানুষের উন্নয়ন সাধন হবে। এটির জন্য আপনার প্রতি আমার এবং আমার সরকারের পূর্ণ সমর্থন রয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্পেন ও বাংলাদেশ উভয় দেশই সম্প্রতি পুনর্নির্বাচিত নতুন সরকারের দায়িত্বগ্রহণের প্রেক্ষাপটে সামনের দিনগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর হবে বলে বৈঠকে প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত