30 C
আবহাওয়া
২:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নেতাকর্মীদের খারাপ কাজের দায়ভার দল বহন করবে না : ভূমিমন্ত্রী

নেতাকর্মীদের খারাপ কাজের দায়ভার দল বহন করবে না : ভূমিমন্ত্রী

নেতাকর্মীদের খারাপ কাজের দায়ভার দল বহন করবে না : ভূমিমন্ত্রী

বিএনএ, আনোয়ারা : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, দলের কোন কোন নেতা কর্মী যদি খারাপ কাজে জড়িত থাকে তার দায়ভার দল কখনো বহন করবে না। কেউ অপকর্মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সে যে কেউ হোক।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার আনোয়ারা ৭নং সদর ইউনিয়নে বিলপুর কাদেরিয়া চিশতিয়া জামে মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জনগণ আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছে দেশের কাজ করার জন্য। নিজেদের মধ্যে পরিবর্তনের আনতে হবে। মানুষের সঙ্গে ভালো আচরণ করুন। দেশ উন্নত হচ্ছে, একই সঙ্গে আনোয়ারার সার্বিক উন্নয়ন হচ্ছে, আমাদের মাঝেও পরিবর্তন আনতে হবে। আমার কাছে অন্যায়কারীদের আশ্রয় নেই। নিজেরা সমাজে ভালো আচরণ করব তেমনি নিজের ঘরেও ভালো আচরণ করব। এই জন্য সর্বস্তরের মানুষের উচিৎ নিজেদের মধ্যে পরিবর্তন আনা।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম. এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসতিয়াক ইমন, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) কামরুল ইসলাম, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান, ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম , ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব ইমরান হোসেন বাবু প্রমুখ।

বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত