32 C
আবহাওয়া
৬:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩০ লাখ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩০ লাখ

করোনা, বিশ্বে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

বিএনএ বিশ্ব ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যু ও শনাক্তের সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩০ লাখ ২৫ হাজার ২৮৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১১ হাজার ৯২২ জনের।

বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ৫১ লাখ ৪৮২ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ১৮ হাজার ৫২ জনে। সুস্থ হয়েছেন ৩০ কোটি ৫২ লাখ ৪২ হাজার ৭২৮ জন।

এর আগে বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা করোনায় আক্রান্ত হয়েছিলেন আরও ২৮ লাখ ৬৩ হাজার ৭৯২ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল আরও ১১ হাজার ১৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৭২২ জন এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৪৯ জনে। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ৮৮৫ জনে। আর মৃত্যুর সংখ্যা ৯ লাখ ১৪ হাজার ৬০২ জনে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত